স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা জানানোর দিন আজ

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩০:০০
ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে ভালোবাসা প্রকাশের ধরন সবার এক নয়। কেউ উপহার দিয়ে, কেউ সময় দিয়ে, আবার কেউ নীরবে দায়িত্ব ভাগ করে নিয়ে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তবে প্রতিদিনের ব্যস্ততায় মুখে বলা হয়ে ওঠে না ‘তোমার জন্য আমি কৃতজ্ঞ’ কিংবা ‘তুমি খুব ভালো করছ।’

স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সেই কথাগুলো বলার উপলক্ষ হিসেবে পালিত হচ্ছে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রী প্রশংসা দিবস। সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন স্থানে দিবসটি পালনের প্রচলন রয়েছে। এ বছর ২০ সেপ্টেম্বর পড়েছে দিবসটি।

তবে এই দিবসের সূচনা ঠিক কবে এবং কার উদ্যোগে হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। বিভিন্ন সূত্রে ২০০৬ সালের দিকে দিবসটির নথিভুক্ত উল্লেখ পাওয়া যায়।

দাম্পত্য জীবনে একজন স্ত্রীকে ঘিরে থাকে নানা ধরনের দায়িত্ব। সংসার, পরিবার কিংবা কর্মজীবন সবকিছুর সমন্বয় করতে গিয়ে অনেক অবদানই থেকে যায় আড়ালে। তাই বিশেষ এই দিনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দৈনন্দিন জীবনে তার করা কাজগুলোর স্বীকৃতি দেওয়ার সুযোগ নিতে পারেন স্বামীরা।

কীভাবে প্রকাশ করবেন ভালোবাসা?

স্ত্রীর কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে, সেটি সরাসরি বলুন। প্রশংসার কথাগুলো যত বেশি ব্যক্তিগত ও আন্তরিক হবে, ততই তা অর্থবহ হয়ে উঠবে।

ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় শুধু তার জন্য রাখুন। ফোন কিংবা অন্যান্য কাজ পাশে রেখে একসঙ্গে গল্প করা, হাঁটতে যাওয়া বা পছন্দের কোনো জায়গায় সময় কাটানো হতে পারে সুন্দর উদ্যোগ।

স্ত্রীর পছন্দের খাবার রান্না করা, বাইরে খেতে নিয়ে যাওয়া কিংবা পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে ভালোবাসা প্রকাশের একটি উপায়।

চাইলে দিতে পারেন ছোট কোনো উপহার। দামি কিছু নয় একগুচ্ছ ফুল, বই, পছন্দের খাবার কিংবা ছোট্ট কোনো স্মারকও তাকে আনন্দ দিতে পারে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে ঘরের কাজে পাশে দাঁড়ানো। সংসারের কোনো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে স্ত্রীকে কিছুটা অবসর দেওয়া কিংবা বিশ্রামের সুযোগ করে দেওয়াও হতে পারে আন্তরিক সম্মান ও ভালোবাসার প্রকাশ।

জীবনের কঠিন সময়ে পাশে থাকা, সংসার সামলানো কিংবা প্রতিদিনের ছোট ছোট সহযোগিতার জন্য সরাসরি ‘ধন্যবাদ’ বলার অভ্যাসও সম্পর্ককে আরও উষ্ণ করে তুলতে পারে।

তবে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য ক্যালেন্ডারে নির্দিষ্ট একটি দিনের প্রয়োজন নেই। বিশেষ দিবসটি কেবল মনে করিয়ে দিতে পারে জীবনসঙ্গীর অবদানকে স্বীকৃতি দেওয়া, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং একটু আন্তরিক প্রশংসা করা সম্পর্কের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা