দাবি আদায়ের নামে জনদূর্ভোগ বরদাস্ত করা হবে না: র‍্যাব ডিজি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম বা জনদূর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, 'গত দেড় বছরে জুলাই-আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল। আমরা তখন থেকেই জনগণকে আশ্বস্ত করেছি যে, র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে পারবে।'

তিনি আরও বলেন, 'সবাই মিলে আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।'

একেএম শাহিদুর রহমান বলেন, 'আমরা চাই দেশের মানুষ নির্বিঘ্নে চলাচল করবে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি হবে না। এজন্য আমরা সবসময় সতর্ক দৃষ্টি রাখছি। দাবিসূত্রে বা আন্দোলনের নামে জনগণের ওপর কোনো ধরনের জুলুম বা সীমাহীন কার্যক্রম আমরা সহ্য করব না।'

তিনি সাংবাদিকদের আরও বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং সকলের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব জনগণ ও মিডিয়ার সহযোগিতা আশা করছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস