ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহস্থ বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাফিয়ার পরিবারের সদস্যরা জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জুলকারনাইন বলেন, 'ঘটনার সময় আমরা ৪-৫ জন বাসায় ছিলাম। ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে আমরা খুব আতঙ্কে আছি।'

কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, 'অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফারক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা