সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন: টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
আবদুস সালাম জানান, সাইকেল প্রতীকের তপু রায়হান এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তাঁর নির্বাচনী প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, 'দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি শক্তি নতুন করে চক্রান্ত শুরু করেছে এবং দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এখন সব ভুলত্রুটি শুধরে সামনে এগিয়ে যেতে হবে।'
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সমর্থন জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে, একযোগে পাঁচ প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় ঢাকা-১৭ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।