ধর্ষণচেষ্টার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল জাবি ক্যাম্পাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে জড়ো হন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে রাত ১০টা ১০ মিনিটে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছেন। তাদের দাবি, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে ক্যাম্পাসে একাধিক গুরুতর ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক এই ঘটনার পর বর্তমান প্রক্টরকে আর দায়িত্বে দেখতে চান না তারা।

পরে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবন ঘেরাও করেন এবং অভিযুক্তের দৃশ্যমান বিচারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একইসঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী