এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড পর অভিযোগের ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী নারীর স্বামীকে মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগ।