দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘ অপশাসনের অবসানের পর নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের এসব প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া ডিসিদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ অপশাসনের অবসানের পর সাধারণ মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে এসব প্রত্যাশা পূরণ করা জরুরি। বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি মাঠ প্রশাসনকে সরকারের নীতি, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারি উদ্যোগের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত পৌঁছায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাননি। তার ভাষায়, “গত বছর ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাইনি। তখনকার সরকার রাষ্ট্রপতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছিল। বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা পুনরায় চালু করায় আমি ধন্যবাদ জানাই।”

শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রশংসাও করেন রাষ্ট্রপতি।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অবৈধ মজুতদারি রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

দুর্নীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানান।

ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের অবদানও স্মরণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন