দুই দিনের দুনিয়ায় দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে: ইরফান সাজ্জাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শেষের ঘণ্টা বাজছে। আজ রাতেই সমাপ্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ভক্তরা আশা করছে, গতবারের মতো এবারের কাপও নিয়ে নেবেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।

এদিকে ফাইনাল নিয়ে ব্রাজিল ও অন্য দলের ভক্তদের খোঁচা দিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি আর্জেন্টিনার ঘোর সমর্থক। বিশ্বকাপজুড়ে প্রিয় দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন।

রোববার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় মজা করেই বলেন, ‘কী একটা অবস্থা রে ভাই! দুই দিনের দুনিয়া, এর মধ্যেই দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে, ফাইনালের টেনশন নিতে হয়; এটা কোনো কথা! ২০১৪ বিশ্বকাপ, ২০২১ থেকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা, এখন আবার বিশ্বকাপ এভাবে কদিন পরপর যদি ফাইনালের টেনশন নেওয়া লাগে, একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? জীবনে এমনিতে সমস্যার শেষ নেই। তার মধ্যে এসব। ফাইনাল খেলব অনেক বছর পর একবার। এরকম মুড়ির মতো কদিন পরপরই যদি ফাইনাল খেলে, কেমন না ব্যাপারটা!’

পরে অন্য দলের সমর্থকদের উদ্দেশ্যে ইরফান বলেন, ‘অবশ্য তোমরা তো এসব বুঝবে না। ফাইনাল কী জিনিস, ফাইনালের টেনশন কী জিনিস, এটা তো তোমরা জানোই না, দেখোনি। কেবল শুনেছো। আমাদের কাছ থেকে শোনো, প্রিয় দল ফাইনালে গেলে আমরা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকি।’

তবে এবারের ফাইনাল নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানান ইরফান সাজ্জাদ। তার ভাষ্য, ‘এই টেনশন নিতে নিতেও অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা, এখন আমরা খুব চিল মুডে আছি। আজ ফাইনাল, যে-ই জিতুক; ব্যাপার না। মেসির যেমন হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই। আমাদেরও তেমনই। আজ ফাইনাল জিতলে ভালো, না জিতলেও অসুবিধা নাই। কারণ পেয়ে গেছি তো সবকিছু। তারপরও জিতলে তো ভালোই। সুন্দর একটা ফাইনাল ম্যাচ হোক।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ