তিনি আরও বলেন, 'যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতিত এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবেনা।'
এর আগে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেন। তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেন।