দুটি ব্যালটে ভোট, গণনায় সময় বেশি লাগতে পারে: ইসি সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি হওয়ায় ভোটগ্রহণ ও ফল গণনা—উভয় ক্ষেত্রেই স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫শ পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য এবং দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিকসংখ্যক প্রার্থীর কারণে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা একটি বড় চ্যালেঞ্জ হবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ফেনী–৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম–১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লার একটি আসনে ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছেন। যেখানে একটি কেন্দ্রে সাধারণত ৩ হাজার ভোটার থাকেন, সেখানে পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি। ফলে ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন, যা নির্বাচনের সময় ২৭৫ থেকে ৩০০ জনে উন্নীত হতে পারে। এ ছাড়া কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫শ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধাও রাখা হয়েছে।

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরোপুরি মোবাইল ব্যাংকিং বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে লেনদেনের ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হতে পারে। আই-ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

ইসি সচিব আরও জানান, বুধবার রাত পর্যন্ত মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা–১২ আসনে এবং সর্বনিম্ন দুইজন প্রার্থী রয়েছেন পিরোজপুর–১ আসনে।

ভোটারদের এনআইডি কার্ড অন্যের হাতে না দেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ভোটারদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্বেগের বিষয়ে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে কেউ তথ্য গোপন করে প্রার্থী হলে এবং পরে তা প্রমাণিত হলে, আরপিওর নতুন ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ