ই-কমার্সে ধাক্কা, দারাজ বন্ধ করল ১৬ হাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশের শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্যভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলা শহরে বন্ধ হওয়া হাবগুলোর জন্য কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি।

দারাজের বিক্রেতাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার চকবাজার-২, পল্টন ও সাভার হাব বন্ধ করা হয়েছে। এসব হাবের পরিবর্তে যথাক্রমে চকবাজার-১, মালিবাগ এবং সাভারের নতুন ঠিকানার হাব ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রামের নিউমার্কেট হাবের পরিবর্তে আগ্রাবাদ হাবকে বিকল্প হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে ঢাকার বাইরে বগুড়া, রংপুর, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, টাঙ্গাইল, বাগেরহাট, ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর, মৌলভীবাজার ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকার হাব বন্ধ হলেও সেসব অঞ্চলের জন্য কোনো বিকল্প হাবের তথ্য দেওয়া হয়নি। এতে সংশ্লিষ্ট এলাকার বিক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাবের সংখ্যা কমিয়ে আনার ফলে স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। ভবিষ্যতে দারাজ স্থানীয় বিক্রেতাদের সংখ্যা কমিয়ে শীর্ষ বিক্রেতাদের ওপর বেশি গুরুত্ব দিতে পারে। পাশাপাশি বিদেশ, বিশেষ করে চীন থেকে সরাসরি পণ্য সরবরাহের দিকেও ঝুঁকতে পারে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মূল মালিকানা থাকা আলীবাবা গ্রুপ সাম্প্রতিক সময়ে অনলাইন বাণিজ্যের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়েছে। এর প্রভাব হিসেবে দারাজের বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দারাজের অভ্যন্তরীণ সূত্রের দাবি, সম্প্রতি প্রধান কার্যালয় থেকে দারাজ বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ খাতে নতুন বিনিয়োগ বাড়ানো হবে না। ফলে প্রতিষ্ঠানটিকে নিজস্ব আয় দিয়েই পরিচালিত হতে হবে। আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের মধ্যে আয়-ব্যয়ের ভারসাম্যে পৌঁছাতে না পারলে পরিচালন ব্যয়ে আর কোনো ভর্তুকি দেওয়া হবে না। বর্তমানে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ দিয়ে পরিচালন ব্যয়ের একটি অংশ মেটানো হচ্ছে বলেও সূত্রটির দাবি।

এই পরিস্থিতিতে ব্যয় কমাতে কর্মীসংখ্যা হ্রাস, কার্যালয় ও অবকাঠামো সংকোচনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় এক হাজার কর্মীর মধ্যে মাত্র ৩০০ জন নিয়মিত কর্মী, বাকিরা চুক্তিভিত্তিক বা বহিরাগত সেবার আওতায় কাজ করছেন। এ সংখ্যাও আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের চারটি তলার মধ্যে দুটি ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে বিক্রেতাদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া থাকায় অনেকেই নিয়মিত পণ্য সরবরাহ করছেন না। বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে সরবরাহ ও পরিবহন বিভাগের একাংশের কর্মীরা সম্প্রতি কর্মবিরতিও পালন করেন, যার প্রভাব পড়ে পণ্য সরবরাহ ব্যবস্থায়।

এ বিষয়ে দারাজ বাংলাদেশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজ সোমবার বিকেলে জানান, আলীবাবার নতুন বিনিয়োগ কৌশলের কারণে দারাজে পুনর্গঠনের কাজ চলছে। এর অংশ হিসেবেই ১৬টি হাব অন্য হাবের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারা দেশে দারাজের প্রায় ১০০টি হাব রয়েছে। এর মধ্যে ১৬টি হাব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও বাকি হাবগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

প্রতিষ্ঠানটির আরেকটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম সচল রাখতে সম্পদ ইজারা দেওয়া, বহিরাগত সেবার মাধ্যমে পরিচালনা কিংবা অংশীদারত্বভিত্তিক ব্যবস্থাপনায় যাওয়ার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

২০১২ সালে দারাজ কার্যক্রম শুরু করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। ২০১৮ সালে চীনের অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলীবাবা দারাজকে অধিগ্রহণ করে। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ