অর্থনীতি
জিডো অ্যাসোসিয়েটসের অঙ্গ প্রতিষ্ঠান 'সি ফাউন্ডেশন'-এর আনুষ্ঠানিকভাবে শুভ যাত্রা শুরু
জুলাইয়ের ২৫ দিনে দেশে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার কোটি টাকার বেশি।
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর এবার কমেছে স্বর্ণের দাম। তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিং: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে জ্বালানি নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যকে গুজব বলে দাবি করেছে জ্বালানি বিভাগ।
বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার, বাড়ছে চাল–মুরগির দাম
টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেত, কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হঠাৎ করে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী
দেশে জ্বালানির দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিশ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টিআইএন বাধ্যতামূলকসহ কয়েকটি বাজেট প্রস্তাবে পরিবর্তনের পথে সরকার
সোমবার জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশোধিত প্রস্তাব সংসদে অনুমোদন পেলে তা কার্যকর হবে। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলেন, এতে করযোগ্য আয় না থাকা অনেক সাধারণ মানুষও আয়কর রিটার্ন দাখিলে বাধ্য হবেন, যা নতুন গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে মানুষ ব্যাংক হিসাব খুলতে নিরুৎসাহিত হয়। এ কারণে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।
দেশে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে দর কমেছে ৫ হাজার ৪৮১ টাকা
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
আহসান হাবিব এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম হন।
এক বছরে ৪১ শতাংশ বাড়ল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা
এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ প্রায় একচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। এর আগের বছর ২০২৪ সালে এই অঙ্ক ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে সুইস ফ্রাঁর ব্যবহার খুব সীমিত। বর্তমান বাজারদরে এক সুইস ফ্রাঁর বিপরীতে প্রায় ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়। প্রতি সুইস ফ্রাঁ ১৫২ টাকা ধরে হিসাব করলে ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।