এখন মাদকের নিয়ন্ত্রণ কে করে : মাঈনুদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এখানে একটি মাদকের হাট ছিল। সেটা নিয়ন্ত্রণ করতেন হাজী সাহেব। সেই হাজী সাহেব এখন নেই। সেই হাট এখন কে কন্ট্রোল করে তা কী জানেন না। তাদের ধরেন না কেন। রাস্তায় দুয়েকজন ধরে লাভ হবে না। ওদের কন্ট্রোল করলে সব কন্ট্রোল হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, জাপান থেকে নতুন গাড়ি এনে দিলেও চালানো কঠিন হবে। বন্দরের মদনগঞ্জ ও মদনপুর রাস্তার যা অবস্থা। হাড়গোড় পুরো বের হয়ে গেছে। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, রাস্তাঘাটের বিষয়ে গুরুত্ব না দিলে ড্রাইভার, হেল্পারদের দোষ দিয়ে লাভ নেই। রাস্তা যে ভাঙা, এখানে গাড়ি কন্ট্রোল করা কঠিন। রাস্তাটা যিনি করেছেন তিনি তো দায়িত্ব নিয়েছেন। কয় টাকা স্যাংশন হয়েছে আর কয় টাকার কাজ হয়েছে।

তিনি বলেন, ড্রাইভার ও নাগরিকদেরও সচেতনতা বোধ থাকতে হবে। সকলকে সচেতন করতে না পারলে শুধু আইন দিয়ে ড্রাইভারদের লেবাস দিয়ে কাজ হবে না। আমরা অনেকদিন পরে হলেও যে চিন্তা হয়েছে তা কার্যকর করতে পারলে ভাল কিছু হবে বলে আমি আশা করছি।

নারায়ণগঞ্জে কয়েকটা জায়গায় নেশার মার্কেট। একটি হল নারায়ণগঞ্জ ক্লাব। আমার কাছে রিপোর্ট আছে। আপনারা বিস্মিত তবে সেখানে যারা খায় তারা এত টাকার মদ এরা খায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি