এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে নিজ ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে ৩০ নভেম্বর তারিখ থেকে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শিগগির আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।'

এর আগে, গত ১৪ নভেম্বর রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যুগ্ম সমন্বয়ক উজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে উজ্জ্বল চাকমা লেখেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি পরিতাপের বিষয়, ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

পদত্যাগের বিষয়ে বিপিন জোতি চাকমা সদ্য সংবাদ কে বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি ব্যক্তিগত কারণে। কারও জন্য কোনো কিছু থেমে থাকে না।’

রাঙামাটি পার্বত্য জেলায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি ছিল বিপিন জোতি চাকমা। তার এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে।

যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তার পদত্যাগের পেছনের প্রকৃত কারণ কী হতে পারে, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে। এক মাসে দুই নেতার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ মান-অভিমান চলছে—এমন গুঞ্জনও রয়েছে বিভিন্ন মহলে। তবে এই বিষয়ে কেউ মুখ খোলেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ