গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপনের বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার–ফেস্টুন বা বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝোলানোর বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে 'গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন'- স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এই মানববন্ধনের আয়োজন করে।

‎‎মানববন্ধনে বক্তারা বলেন, 'গাছে পেরেক ঠোকা একটি ভয়াবহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ড। এতে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে গাছ ক্রমে দুর্বল হয়ে পড়ার পাশাপাশি মারা যাওয়ার আশঙ্কা বাড়ে। এটি শুধু পরিবেশের জন্য হুমকি নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যও নষ্ট করে।'

‎‎কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, স্কুল–কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি গাছে সাইনবোর্ড, ব্যানার বা ফেস্টুন ঝোলানো বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে ইতোমধ্যে ঝুলানো সব বিজ্ঞাপন সামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার দাবি তোলেন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলামা নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

‎‎বক্তারা গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার ও সাইনবোর্ড ঝোলানোকে ‘পরিবেশ হত্যার আরেক রূপ’ বলে উল্লেখ করে এই অনিয়ম বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে