গোবর-গোমূত্র গবেষণা করে পদ্মশ্রী পেলেন আইআইটি মাদ্রাজের পরিচালক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি কামাকোটি। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দেওয়া হলেও, ঘোষণার পরপরই তার একটি বিতর্কিত গবেষণাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।

অধ্যাপক কামাকোটির গোবর ও গোমূত্র নিয়ে মন্তব্য এবং গবেষণার প্রসঙ্গ টেনে কংগ্রেসের কেরালা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক পোস্ট করে। সেখানে উপহাসের সুরে বলা হয়, গোমূত্রকে ‘বিশ্বমঞ্চে’ তুলে ধরার মতো ‘ব্লিডিং এজ’ গবেষণার জন্যই তিনি পদ্মশ্রীর স্বীকৃতি পাচ্ছেন। এই পোস্ট দ্রুত ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসে বিজ্ঞান, বিশ্বাস ও রাজনীতির সংঘাত।

এর আগে গত বছর অধ্যাপক কামাকোটি দাবি করেছিলেন, গোমূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে, যা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)সহ বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর হতে পারে। ওই মন্তব্য তখনও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

পদ্মশ্রী পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক কামাকোটি জানান, এই সম্মান তার একার নয়; এটি একটি সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে কংগ্রেস তার অতীতের বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলে—একজন শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কীভাবে এ ধরনের অবৈজ্ঞানিক ধারণা প্রচার করতে পারেন।

কংগ্রেস আরও অভিযোগ করেছে, মধ্যপ্রদেশের পঞ্চগব্য গবেষণার মতো প্রকল্পে গোবর ও গোমূত্র কেনা এবং অপ্রয়োজনীয় ভ্রমণের নামে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির নজির রয়েছে।
অধ্যাপক কামাকোটির পক্ষে অবস্থান নিয়ে বিতর্কে যোগ দেন ভারতের শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। তিনি কেরালা কংগ্রেসের কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কামাকোটি মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ‘ডিপ টেক’ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডেও তার অবদান রয়েছে।

ভেম্বুর দাবি, গোবর ও গোমূত্রে মূল্যবান মাইক্রোবায়োম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা একে অবৈজ্ঞানিক বলে দাগিয়ে দিচ্ছেন, তারা আসলে ‘ঔপনিবেশিক দাস মানসিকতা’তে ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, হার্ভার্ড বা এমআইটির মতো প্রতিষ্ঠান একই বিষয়ে গবেষণা করলে সমালোচকরাই সেটিকে নিঃসংকোচে মেনে নেবেন।

এর পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস শ্রীধর ভেম্বুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলে, তিনি যেহেতু বিলিয়নেয়ার এবং গোমূত্রের তথাকথিত অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন, তাহলে তার নিজের সংস্থারই উচিত এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করা। কংগ্রেসের অভিযোগ, ক্যানসার বা কোভিডের মতো গুরুতর রোগ নিরাময়ে গোবর-গোমূত্রের অবাস্তব প্রচার সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯