গত বছর সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত বছর মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

সংগঠনটি আরও জানিয়েছে, সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। নৌপথে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, 'সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পরিবহন ভাড়া নির্ধারণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনে পরিবহন শ্রমিক, যাত্রী ও দুর্ঘটনার ভুক্তভোগী সবাইকে অন্তর্ভুক্ত করা জরুরি।'

সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধের বিষয় অগ্রাধিকার দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার