‘হাদির ছবি’ আঁকা হেলমেট নিয়ে বিজয় দিবসের প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে ইতিহাস গড়বেন তারা। এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৫৪ জনের এই দলে থাকা আশিক চৌধুরী তাঁর প্যারাসুট জাম্পটি একটি বিশেষ আবেগ থেকে উৎসর্গ করছেন। তিনি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে এই জাম্পে অংশ নেবেন।

ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বিজয়ের আনন্দঘন মুহূর্তে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছেন। বেলা ১১টা ৪০ মিনিট থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি