বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এ মামলায় একমাত্র গ্রেফতার হওয়া আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন। মামলায় শেখ হাসিনা, জয় ও তার পরিবারসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা। এই প্লট নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধাও দিয়েছেন বলে অভিযোগে জানানো হয়েছে। একই অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও আসামি হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, মামলায় সাবেক প্রধানমন্ত্রই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।
গত রোববার বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে এক ডিসেম্বর।