হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

গত ৭ এপ্রিল এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেদিন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিরীন শারমিনকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম মিছিলে অংশ নেন। এ সময় তৎকালীন সরকারের সমর্থকদের গুলিতে তিনি গুরুতর আহত হন। একটি গুলি তাঁর বাঁ চোখে লাগে এবং এতে তাঁর চোখটি নষ্ট হয়ে যায়।

চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আশরাফুল ২০২৫ সালের ২৫ মে ঢাকার আদালতে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য লালবাগ থানাকে নির্দেশ দেয়। পরে একই বছরের ১৭ জুলাই লালবাগ থানা হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শিরীন শারমিন চৌধুরী, আনিসুল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের আসামি করা হয়।

এদিকে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলা এবং ঢাকায় জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তাঁকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। অন্য মামলায় গ্রেপ্তার না দেখালে এই মামলায় জামিন পাওয়ার পর তাঁর মুক্তিতে আর বাধা থাকবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন