‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, শপথের প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, এ জন্য আলাদা করে কোনো শপথের প্রয়োজন নেই। তিনি বলেছেন, 'সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটি উত্থাপন হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ।'

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ্যানি বলেন, যেখানে ‘না’ ভোট পড়েছে, সেখানে ‘না’ ভোটের ভিত্তিতে সংসদে বিষয়টি উত্থাপন ও আলোচনা হবে। আর যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, তা নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মব কালচারের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, 'মব মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। যারা মব করছেন, তাদের সরে আসাটাই উচিত। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।'

তিনি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, 'দেশ ও সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই সবাইকে কাজ করতে হবে। কেউ এর বাইরে গেলে তার দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে।'

রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে এ্যানি বলেন, 'সব ইস্যুতে বিরোধিতার অবস্থান না নিয়ে দেশ গড়ার স্বার্থে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। মতপথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম