ঈদে মিলাদুন্নবীতে ছুটির দাবিতে বিক্ষোভ করেছেন চৈতী গার্মেন্টসের শ্রমিকরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতী গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে টিপুরদী এলাকায় এ বিক্ষোভের কারণে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা মহাসড়কে নেমে ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। মালিকপক্ষ ঈদে মিলাদুন্নবীর ছুটি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

চৈতী গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘কারখানার নির্ধারিত ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল না। তবে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। তবে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে