ঈদের ছুটি শেষে রেলপথে না.গঞ্জ ফিরতে শুরু করেছে মানুষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


 

নারায়ণগঞ্জে ঈদ উল আজহা উদযাপনের পর এবার কর্মস্থলের জন্য ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরতে থাকা মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে নারায়ণগঞ্জের ট্রেন,লঞ্চ ও বাস টার্মিনাল গুলোতে।

 

শুক্রবার (১৩ জুন) নারায়ণগঞ্জ রেলস্টেশন,  লঞ্চ ঘাট, সাইন বোর্ড এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

জানা গেছে, আগামীকাল থেকেই বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরি ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা। ফলে কর্মস্থলে যোগ দিতে একদিন আগেই শহরে ফিরছে মানুষ।

 

এদিকে সড়ক পথে ঝামেলা এড়াতে অনেকেই রেলপথে শহরে ফিরছেন। ঈদ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে ভোগান্তি কম হওয়ায় সন্তুষ্ট রেলযাত্রীরা।

 

এসকল যাত্রীদের বেশিরভাগই দেশের বিভিন্ন স্থান থেকে রেলপথে কমলাপুর এসে সেখান থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জ এসেছেন। সড়কপথে ভোগান্তির কথা ভেবেই ট্রেনে যাত্রা করেছেন তারা।

 

কক্সবাজারে ঈদের ছুটি কাটিয়ে নারায়ণগঞ্জ এসেছেন হাদিউল ইসলাম। তিনি জানান, বাসে করে আসলে অনেক সময় যানজট পোহাতে হয়। আবার বাস বদল করতে হয়। তাই ট্রেনে করে চলে এসেছি। এতে ভোগান্তি কম এবং কম সময়ে চলে এসেছি।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা