আন্তর্জাতিক
আল্লাহর কাছে দোয়া করো'; ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লেখেন, 'মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন—এমনটা আগে কখনো হয়নি। দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর কাছে দোয়া করো।' তবে এই কঠোর অবস্থানের কিছুক্ষণ পরই সুর নরম করে আরেক পোস্টে ট্রাম্প জানান, তিনি আশা করছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও এতে উত্তেজনা কমানোর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার আগ্রহও প্রকাশ করেছিল। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে প্রস্তাবের কিছু শর্ত ও দাবির ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
নিজ স্ত্রীকে ১২০ জনের কাছে বিক্রি!
তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে স্ত্রীকে শারীরিক সম্পর্কের জন্য চাপ প্রয়োগ করতেন। ধারণা করা হচ্ছে, এতে অন্তত ১২০ জন পুরুষ জড়িত থাকতে পারে। প্রসিকিউশন জানায়, এটি দীর্ঘদিনের ধারাবাহিক শোষণের ঘটনা, যেখানে ভুক্তভোগী নারী দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন। ৬২ বছর বয়সী অভিযুক্তকে গত বছরের অক্টোবর মাসে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি জেলে রয়েছেন।
ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি এক বিমান হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলের দ্য টাইমস অব ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোরে আমেরিকান-জায়নিস্ট শত্রুর চালানো সন্ত্রাসী বিমান হামলার খাদেমির মৃত্যু হয়।
ট্রাম্পের আহ্বানে এবার হরমুজ প্রণালিতে নৌ-অভিযানে যোগ দেবে আরব আমিরাত
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন আলোচনায় গারগাশ বলেন, 'বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে।'
প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ৩০ বছর বয়সী রবীন্দ্র ও মৌনিকার পরিচয় হয়। এরপর থেকেই তারা প্রেমের সম্পর্কে জড়ান। বিভিন্ন সময়ে তারা পার্ক ও থিয়েটারে দেখা করতেন। গত কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে, সেই সুযোগে গত রোববার মৌনিকাকে নিজের বাড়িতে ডাকেন রবীন্দ্র। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িতে আসার পর থেকেই রবীন্দ্র ও মৌনিকার মধ্যে ঝগড়া শুরু হয়।
ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই: ট্রাম্প
ইরানে হামলার জন্য বাস্তবিক অর্থেই খুব বেশি লক্ষ্যবস্তু আর অবশিষ্ট নেই এবং দেশটিতে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
সৌদিতে শাওয়াল চাঁদ দেখা যায়নি: ২০ মার্চ ঈদুল ফিতর
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ। বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত দিনে আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে। পর্যালোচনা শেষে তারা নিশ্চিত করে যে, রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে এক মাস সিয়াম সাধনার পর ২০ মার্চ পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ভারতে ভয়াবহ হামলার ছক নস্যাৎ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার
দিল্লি পুলিশ জানিয়েছে, শাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়ে ছিলেন। দুই মাস ধরে পরিচালিত অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি ও তামিলনাড়ু থেকে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন: বগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭), উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) এবং ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭)।
আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের
এদিকে বিবিসি ফার্সি জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশন। এই হামলার ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি করার জন্য মঙ্গলবারের মধ্যে সময় বেঁধে দিয়েছেন।
একযোগে তিন দেশে হামলা ইরানের
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত একযোগে ইরানি মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করেছে, যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়, তবে ‘আরও বিধ্বংসী প্রতিশোধ’ নেওয়া হবে। এই সতর্কবার্তা আসে ট্রাম্পের ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকির কয়েক ঘণ্টার মধ্যে।
ইরানে যুক্তরাষ্ট্রের ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ হামলা
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরানের ইসফাহান শহরে এক বিশাল বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের দৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওতে একের পর এক বিস্ফোরণের ফলে রাতের আকাশ কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে, ইসফাহানে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে মার্কিন ও ইস্রায়েলি বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। ইসফাহান শহরে প্রায় ২৩ লাখ মানুষ বাস করেন এবং এখানে ইরানের বদর সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটি রয়েছে।