আন্তর্জাতিক
মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ঢাকামুখী বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। বেবিচক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশুসহ নিহত ৭
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টার দিকে ওই ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে ভেতরে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ এলাকার কারণে উদ্ধারকাজে বেশ কিছু সময় লেগেছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, পারমাণবিক হামলার আশঙ্কা
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন নৌবাহিনীর ই-৬বি মার্কারি কৌশলগত বায়ুবাহিত কমান্ড বিমানের একাধিক উড্ডয়ন ফ্লাইট ট্র্যাকিং ডেটায় শনাক্ত হয়েছে। বোয়িং ৭০৭ এয়ারফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি ই-৬বি মার্কারি বিমান মূলত আকাশে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। পারমাণবিক হামলার মতো চরম পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ দ্রুত পারমাণবিক সাবমেরিন, স্থল ঘাঁটি এবং স্যাটেলাইটে পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে এদের।
লেবাননে হামলায় নিষিদ্ধ শ্বেত ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর আগে ৩ মার্চেও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক শ্বেত ফসফরাস ব্যবহারের অভিযোগ জানিয়েছিল। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভেদী স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।
বিক্ষোভকারীদের ‘শত্রু’ হিসেবে দেখার হুঁশিয়ারি ইরানের পুলিশ প্রধানের
রাদান বলেন, 'যদি কেউ শত্রুর ইচ্ছার সঙ্গে মিল রেখে এগিয়ে আসে, আমরা আর তাদের শুধু প্রতিবাদকারী হিসেবে দেখব না। আমরা তাদেরকে শত্রু হিসেবে দেখব। আর যেভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করি, সেভাবেই তাদের মোকাবিলা করা হবে।' তিনি আরও বলেন, 'দেশের নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। “আমাদের সব বাহিনী প্রস্তুত, ট্রিগার হাতে। আমাদের বিপ্লবকে রক্ষা করতে আমরা প্রস্তুত।'
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, নিশ্চিত করলো জাতিসংঘ
ইরানের বুশেহর শহরে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা (আইএইএ) ও ইরান সরকার। মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে উভয় পক্ষই হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে আঘাতকারী বস্তুটি ঠিক কী ছিল, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
ইরানে লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন আজ
ইরানের প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক অনুষ্ঠান আজ বুধবার তেহরানে সম্পন্ন হবে। সোমবার (১৭ মার্চ) রাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এই দুই শীর্ষ নেতা নিহত হন। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান ইতিমধ্যে পাল্টা জবাব দিতে শুরু করেছে।
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বিষয়টি সম্পর্কে অবহিত সূত্রগুলোর মতে, সৌদি যুবরাজ মনে করছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা দুর্বল বা অপসারণ না করা পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি সম্প্রতি তার পিতা ও ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি কাহ্মেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। যুদ্ধের প্রথম দিনেই আলী খামেনির মৃত্যু ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন এবং কী ধরনের চিকিৎসা নিচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের গুপ্তচর গ্রেপ্তার ও রাজতন্ত্রপন্থী নেটওয়ার্ক ভাঙার দাবি ইরানের
মন্ত্রণালয় জানায়, রাতভর অভিযানে ২৬টি প্রদেশ থেকে মোট ১১১ জনকে চিহ্নিত করে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া হামেদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী সংস্থার হয়ে কাজ করা চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
ইরান যুদ্ধ: বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের প্রায় ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা হয়। গত তিন সপ্তাহে দেশটিতে একাধিকবার জ্বালানি তেলের দাম বেড়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে ডিজেল ও পেট্রোলের মূল্য দ্বিগুণের বেশি হয়েছে।