আন্তর্জাতিক

ইরানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা

ইরানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গা সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামলায় শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী একটি গ্যাস স্টেশনসহ শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় ভোরে শুরু হওয়া হামলায় তেহরানের পশ্চিমাঞ্চল জুড়ে ধোঁয়ার স্তূপ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের ৯ নম্বর জেলার মেয়র জানিয়েছেন, শরিফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনে হামলার ফলে সেই এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, 'সহকর্মীদের এ কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, তবে ইরান আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।'

২৫ জুলাই, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ: বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে তেহরান

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ: বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে তেহরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে গুঞ্জন থাকলেও ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি সংলাপ হয়নি। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই দৃঢ়ভাবে বলেছেন, 'এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনা নেই।'

২৫ জুলাই, ২০২৬
দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় জাহাজটি সম্পূর্ণভাবে তেলভর্তি ছিল। এতে জাহাজটির খোলের ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ট্যাংকারটির ধারণ ক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল, যার বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি। কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

২৫ জুলাই, ২০২৬
ধারাবাহিক হামলায় যেসব শীর্ষ নেতা হারিয়েছে ইরান

ধারাবাহিক হামলায় যেসব শীর্ষ নেতা হারিয়েছে ইরান

ইরানে সবচেয়ে বড় ধাক্কা আসে ২৮ ফেব্রুয়ারি, যখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নিহত হন। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতা ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর প্রধান স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে ইরান একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখে।

২৫ জুলাই, ২০২৬
খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় কী সফল হবেন ট্রাম্প?

খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় কী সফল হবেন ট্রাম্প?

খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটি উপকূল থেকে দূরে গভীর পানিতে অবস্থিত, যেখানে বড় বড় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) তেলবাহী জাহাজ সহজে ভিড়তে পারে। একটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল রাখা সম্ভব। ইতিহাসে এর আগেও খারগ দ্বীপ শত্রুদের লক্ষ্যবস্তু ছিল। ১৯৮০ সালের ইরান-ইরাক যুদ্ধে ইরাকি বিমান বাহিনী হামলা চালিয়েছিল। চলতি বছরের ১৩ মার্চ যুক্তরাষ্ট্রও এ দ্বীপে প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তেলের অবকাঠামো এড়িয়ে যাওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ট্রাম্প দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। তিনি লেখেন, ‘রাগের বশে ইসরায়েল ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় খুব সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।' তিনি আরও বলেন, 'প্রকৃত পরিস্থিতি না জেনেই ইরান কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তা ছিল অন্যায্য ও অযৌক্তিক।

২৫ জুলাই, ২০২৬
ইরান সীমা লঙ্ঘন করছে'

ইরান সীমা লঙ্ঘন করছে'

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাস লাফান গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে ইরানের হামলা কেবল একটি নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং তা বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বেসামরিক জনগণ, স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইরানের এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং তা ‘সব সীমা লঙ্ঘন করেছে’।

২৫ জুলাই, ২০২৬
পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে ইরান

পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে ইরান

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি বলেন, 'তেহরান পারমাণবিক অস্ত্র চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না।' তবে তিনি প্রশ্ন তুলে বলেন, 'কেন এমন একটি চুক্তিতে থাকতে হবে, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো শুধু আমাদের অধিকার ভোগ করতে পারে না, বরং আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে?' ইসমাইল বাগায়ি আরও বলেন, 'ইরান যতদিন এনপটির সদস্য থাকবে, চুক্তির বিধিনিষেধ মেনে চলবে।'

২৫ জুলাই, ২০২৬
বসন্তের ছুটিতে ‘প্রেমে পড়ার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

বসন্তের ছুটিতে ‘প্রেমে পড়ার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

চীনের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বসন্তকালীন ছুটিতে বইপত্র সরিয়ে রেখে ফুলের সৌন্দর্য উপভোগ ও ‘প্রেমে পড়ার’ আহ্বান জানিয়েছে। প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত দেশটিতে এমন উদ্যোগ বেশ ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি চীন সরকার প্রথাগত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দেয়। এর দুই সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এ ঘোষণা সামনে এলো।

২৫ জুলাই, ২০২৬
মূল লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন, এবার ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

মূল লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন, এবার ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৩ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তবে সংঘাত বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৮ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন। এ অভিযানের মূল পরিকল্পনা ছিল, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে দ্রুত ইরানের সরকার পরিবর্তন ঘটানো। কিন্তু প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

২৫ জুলাই, ২০২৬
ইরান পারমাণবিক পুনর্গঠনের চেষ্টা করেনি: তুলসী গ্যাবার্ড

ইরান পারমাণবিক পুনর্গঠনের চেষ্টা করেনি: তুলসী গ্যাবার্ড

বুধবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে দেওয়া লিখিত সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে যায়। এরপর থেকে তেহরান সেই সক্ষমতা পুনরুদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি। গ্যাবার্ডের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি