আন্তর্জাতিক

যেভাবে ইরানের খারগ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে আমেরিকা

যেভাবে ইরানের খারগ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে আমেরিকা

বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র যদি খারগ দ্বীপে অভিযান চালায়, এটি সাময়িক পদক্ষেপ হবে। লক্ষ্য হবে ইরানের জ্বালানি রফতানি বন্ধ করে দেশটিকে চাপে ফেলা এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে বাধ্য করা। তবে ইরান সরকারের কঠোর মনোভাব এবং নতি স্বীকার না করার ইতিহাসে পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে পরমাণু হামলার গুঞ্জন, তীব্র প্রতিবাদ হোয়াইট হাউসের

ইরানে পরমাণু হামলার গুঞ্জন, তীব্র প্রতিবাদ হোয়াইট হাউসের

ইরান-আমেরিকা যুদ্ধের এক অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস এই জল্পনাকে কঠোরভাবে অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইনের কয়েক ঘণ্টা আগে এই গুঞ্জন বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে।

২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনী এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।

২৫ জুলাই, ২০২৬
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ২ ভাইয়ের ৪০০ বছরের কারাদণ্ড!

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ২ ভাইয়ের ৪০০ বছরের কারাদণ্ড!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভিসা জালিয়াতি, স্বাস্থ্যসেবায় প্রতারণা ও অর্থ পাচারসহ নানা অপরাধে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই দোষী সাব্যস্ত হয়েছেন। ভাস্কর সাভানি (৬০) ও অরুণ সাভানি (৫৮) নামের এই দুই ভাই ‘সাভানি গ্রুপ’ নামের প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে কোটি কোটি ডলারের অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও: তুলসি

যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও: তুলসি

যুক্তরাষ্ট্রের জন্য বড় পারমাণবিক হুমকির দেশগুলোর মধ্যে পাকিস্তানও অন্যতম—এমন মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। বুধবার মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন উপস্থাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে গ্যাবার্ড জানান, পাকিস্তানের পাশাপাশি ইরান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া সক্রিয়ভাবে এমন নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে, যা পরমাণু ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বলেও তিনি সতর্ক করেন।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আরাগচি বলেন, “গত কয়েক দিন ধরে মার্কিন পক্ষ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের কাছে ভিন্ন ভিন্ন বার্তা পাঠাচ্ছে। তবে একে কোনোভাবেই আলোচনা বা সংলাপ বলা যাবে না। আমরা এসব বার্তার জবাবে কেবল আমাদের নীতিগত অবস্থান ও প্রয়োজনীয় সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি।” তিনি আরও জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এই সতর্কবার্তার ফলেই ওয়াশিংটন তাদের পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা থেকে সরে আসে।

২৫ জুলাই, ২০২৬
আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা এক চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজস্ব নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতটিতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হতে পারে, যা হয়তো আর কখনো ফিরে আসবে না। ট্রাম্প উল্লেখ করেছেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক ঘটনা চাচ্ছেন না, তবে বর্তমান পরিস্থিতিতে এর সম্ভাবনা প্রবল।

২৫ জুলাই, ২০২৬
লেবাননকে দখলের হুমকি দিল ইসরায়েল

লেবাননকে দখলের হুমকি দিল ইসরায়েল

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কাৎজ বলেন, ‘গতকাল হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রের দিকে ভারি রকেট হামলা চালিয়েছে। জবাবে আইডিএফ দাহিয়েহ এলাকায় এবং লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়েছে।’

২৫ জুলাই, ২০২৬
ভারতে বাস-লরি সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২

ভারতে বাস-লরি সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানান, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বেসরকারি বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেলোরের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর প্রায় ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়, যার পরপরই আগুন ধরে যায়।

২৫ জুলাই, ২০২৬
ক্রিমিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ক্রিমিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ২৯

মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নাকচ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ নিয়ে ইরানের প্রতি সমর্থনে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

হরমুজ নিয়ে ইরানের প্রতি সমর্থনে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজন হলে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের সংশোধিত প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়, পাকিস্তান ও কলম্বিয়া ভোটে বিরত থাকে।

২৫ জুলাই, ২০২৬
‘জিহাদ’ এর ঘোষণা: ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

‘জিহাদ’ এর ঘোষণা: ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

বর্তমান সংকটের সূচনা ঘটে গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরমাণু আলোচনার সময়। ওই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। এরপর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে এবং তা এখন ভয়াবহ আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে