আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পরমাণু বোমা থেকে বেঁচে ফেরা জাপানিরা
জাপানি সংবাদমাধ্যম দ্য মেইনিচি জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ চিঠিটি না পড়েই ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাগাসাকি অ্যাটমিক বোম্ব সারভাইভার্স কাউন্সিলের ৮৫ বছর বয়সী প্রধান শিগেমিৎসু তানাকা বলেন, শান্তির এই বার্তার প্রতি ইসরায়েলের এমন আচরণ ‘সংকীর্ণমনা’ এবং হতাশাজনক। চলতি মাসের শুরুতে পাঠানো ওই চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ ও জঘন্য’ আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়।
ইসরায়েলকে লারিজানি সম্পর্কে তথ্য দেওয়া হয় ইরান থেকেই!
ইরানের শীর্ষ নেতা আলী লারিজানিকে হত্যার পেছনে তেহরানের সাধারণ নাগরিকদের সরবরাহ করা গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই ইসরায়েলি কর্মকর্তার দাবি, গত ২৪ ঘণ্টায় স্থানীয়দের কাছ থেকে পাওয়া নির্ভুল ও মূল্যবান তথ্যের ভিত্তিতেই লারিজানির ওপর নিখুঁত হামলা চালানো সম্ভব হয়েছে।
সোলেইমানি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির
বিবৃতিতে বলা হয়, গোলামরেজা সোলেইমানির আত্মত্যাগ ইরানি জাতি ও বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও শক্তিশালী করবে। গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দেওয়া এই কমান্ডার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করা হয়। আইআরজিসি দাবি করেছে, আমেরিকান-জায়নবাদী শত্রুদের এই হামলা প্রমাণ করে যে চলমান সংঘাতে বাসিজ বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান
মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর নতুন মাত্রায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে ইসরায়েলি বিমান হামলায় হত্যার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আলী লারিজানির হত্যাকাণ্ডের জবাবে ‘নির্ণায়ক ও বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন,' লারিজানির হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইরান এমন জবাব দেবে, যা হবে শক্তিশালী এবং অনুশোচনামূলক।'
ইরানকে ট্রাম্পের নতুন হামলার হুমকি, মঙ্গলবার গুঁড়িয়ে দেবেন পাওয়ার প্ল্যান্ট
আবদুল আউয়াল মিন্টু বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি অপরিহার্য। তার মতে, এই দুইয়ের সম্পর্ক যমজ ভাইয়ের মতো; ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয় এবং ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির উদাহরণও নেই। তিনি বলেন, এ দুইয়ের ঘাটতি তৈরি হলে দারিদ্র্য ও বৈষম্য বাড়ে এবং মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। বাংলাদেশ ও নেপাল সাম্প্রতিক সময়ে এ বাস্তবতার উদাহরণ উল্লেখ করে তিনি সতর্ক করেন, নতুন বাস্তবতায় ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে আবার গণঅভ্যুত্থান ঘটতে পারে।
‘আমাদের কাউকে দরকার নেই''; মিত্রদের সাড়া না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প
মিত্রদের এমন অবস্থানে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, 'আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সামরিক শক্তিও সবচেয়ে বড়।' মিত্র দেশগুলোর প্রতিক্রিয়া যাচাই করতেই মূলত এই আহ্বান জানানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, কো'ন পরিস্থিতিতে কে পাশে দাঁড়ায়, তা বোঝার জন্যই এটি ছিল এক ধরনের পরীক্ষা।'
ভোর থেকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ভোর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে তেল আবিব জেলা পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলগুলোতে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে।
মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ঢাকামুখী বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। বেবিচক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশুসহ নিহত ৭
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টার দিকে ওই ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে ভেতরে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ এলাকার কারণে উদ্ধারকাজে বেশ কিছু সময় লেগেছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, পারমাণবিক হামলার আশঙ্কা
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন নৌবাহিনীর ই-৬বি মার্কারি কৌশলগত বায়ুবাহিত কমান্ড বিমানের একাধিক উড্ডয়ন ফ্লাইট ট্র্যাকিং ডেটায় শনাক্ত হয়েছে। বোয়িং ৭০৭ এয়ারফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি ই-৬বি মার্কারি বিমান মূলত আকাশে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। পারমাণবিক হামলার মতো চরম পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ দ্রুত পারমাণবিক সাবমেরিন, স্থল ঘাঁটি এবং স্যাটেলাইটে পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে এদের।
লেবাননে হামলায় নিষিদ্ধ শ্বেত ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর আগে ৩ মার্চেও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক শ্বেত ফসফরাস ব্যবহারের অভিযোগ জানিয়েছিল। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভেদী স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।
বিক্ষোভকারীদের ‘শত্রু’ হিসেবে দেখার হুঁশিয়ারি ইরানের পুলিশ প্রধানের
রাদান বলেন, 'যদি কেউ শত্রুর ইচ্ছার সঙ্গে মিল রেখে এগিয়ে আসে, আমরা আর তাদের শুধু প্রতিবাদকারী হিসেবে দেখব না। আমরা তাদেরকে শত্রু হিসেবে দেখব। আর যেভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করি, সেভাবেই তাদের মোকাবিলা করা হবে।' তিনি আরও বলেন, 'দেশের নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। “আমাদের সব বাহিনী প্রস্তুত, ট্রিগার হাতে। আমাদের বিপ্লবকে রক্ষা করতে আমরা প্রস্তুত।'