আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে: ইরান

যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসছে এবং তারা এসব ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে মূলত বেসামরিক লক্ষ্যবস্তুতে। সোমবার (৩০ মার্চ) এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের স্কুল ও অন্যান্য অসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের মূল্যবান অস্ত্রভাণ্ডার অপচয় করছে। যদি তারা বেসামরিক স্থাপনা ধ্বংস না করত, হয়তো এখনো তাদের ভাণ্ডারে কিছু ক্ষেপণাস্ত্র রয়ে যেত।'

২৫ জুলাই, ২০২৬
রাশিয়ার তেলের পাইপলাইনে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার তেলের পাইপলাইনে ইউক্রেনের ড্রোন হামলা

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। তবে, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের একটি অংশে আঘাত হানে। বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৫ জুলাই, ২০২৬
ইরানে আজ ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে আজ ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুদ্ধ শুরুর দশদিন পর ইরানের ওপর এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা

পাকিস্তানে জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও তীব্র মুদ্রাস্ফীতির প্রভাবে দিশেহারা পাকিস্তানের সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের জন্য রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের সকল সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চলবে। শুক্রবার (৩ এপ্রিল) শাহবাজ গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। জনগণের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত থাকব না।'

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুর

মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুর

মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালিতে পৌঁছেছে। যাত্রা জাহাজটিতে হাজারো মেরিন ও নৌসেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেরিটাইম ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী এ খবর জানিয়েছে সিএনএন।

২৫ জুলাই, ২০২৬
হাইপারসনিকসহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

হাইপারসনিকসহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই অভিযানে তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান ও ইরান-সমর্থক গোষ্ঠীর হামলার সক্ষমতা ধ্বংসে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারকে রাজি করানোর নির্দেশ দিয়েছেন মার্কিন কূটনীতিকদের। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশে এই উদ্যোগ নেওয়ার পেছনে ইরান ও তার সমর্থক গোষ্ঠীর হামলার ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপট রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলায় আমরা জড়িত নই, ইরাক যুদ্ধের ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে হামলায় আমরা জড়িত নই, ইরাক যুদ্ধের ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্টারমার বলেন, 'ইরাকের ভুল আমাদের সবারই মনে আছে এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। ব্রিটেন ইরানের বিরুদ্ধে কোনো হামলায় জড়িত ছিল না, এবং ভবিষ্যতেও আমরা কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেব না।' তিনি আরও জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা মূলত প্রতিরক্ষামূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিমান ইতোমধ্যেই কিছু হামলা প্রতিহত করতেও সক্ষম হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলা মেধাশূন্য করার অপচেষ্টা: আরাঘচি

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলা মেধাশূন্য করার অপচেষ্টা: আরাঘচি

অতীতে ইরানি বিজ্ঞানীদের হত্যাকাণ্ড এবং পারমাণবিক স্থাপনায় হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বর্তমানের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক হামলাগুলো সেই ধারাবাহিকতারই অংশ।' ওয়াশিংটন ও ইসরায়েলি সরকারকে উদ্দেশ করে আরাঘচি সতর্ক করে বলেন, 'এ ধরনের হামলা ইরানের শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এসব পদক্ষেপ তেহরানের মনোবল ভাঙতে পারবে না; বরং প্রতিরোধ আরও জোরদার হবে।'

২৫ জুলাই, ২০২৬
ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসাবে দেখা চলে। নির্বাচনের ফলাফল যে দিকে গিয়েছে, তাতে ভারত-বাংলাদেশ সম্পর্কের সম্ভাব্য পুনর্গঠনের পথও খোলা সম্ভব। রাজনৈতিক অনিশ্চয়তা এবং টালমাটাল অন্তর্বর্তীকালীন পর্যায়ের পরে একটি নির্বাচিত সরকারের উত্থান সে দেশে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ফেরাতে পারে; আঞ্চলিক আস্থা পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করতে পারে। নির্বাচনের আগে বিএনপি নেতা তারেক রহমান ভারত সম্পর্কে তুলনামূলক ভাবে ইতিবাচক বার্তা দিয়েছেন, এবং বাস্তবসম্মত সহযোগিতার উপরে জোর দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

জানা গেছে, মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় এই দুর্ঘটনা ঘটে। আহত হলেও ইসহাক দার সেদিনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখেন। ব্যথা নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণ করে তিনি দিনভর বিভিন্ন বৈঠক ও দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্যদের অনুরোধে রাত ৯টার দিকে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে এক্স-রে রিপোর্টে কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পাশাপাশি ব্যথানাশক ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর ‘কালো বৃষ্টি’ দেখা দিয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, মার্কিন-ইসরাইলি বোমাবর্ষণের কারণে আকাশে সৃষ্ট এই কালো বৃষ্টি ও বিষাক্ত যৌগগুলো শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার