আন্তর্জাতিক

ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজে মার্কিন হামলা

ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজে মার্কিন হামলা

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি রেশনিং ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নাগরিকদের তেহরান ছাড়তে বলল ইরান

নাগরিকদের তেহরান ছাড়তে বলল ইরান

চলমান সংঘাতের প্রেক্ষাপটে নাগরিকদের রাজধানী তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাদের সামর্থ্য আছে, তারা সম্ভব হলে রাজধানী ছেড়ে অন্যত্র সরে যান। একই সঙ্গে নাগরিকদের সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার: জাতিসংঘ মহাসচিব

বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার: জাতিসংঘ মহাসচিব

ভাষণে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও ইউক্রেন ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, চার বছরের যুদ্ধে ইউক্রেনে ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই সহিংসতা গোপনে নয়, বরং ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের মাধ্যমে সবার চোখের সামনেই ঘটছে। রক্তপাত বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আজ বিশ্বজুড়ে মানবাধিকার পেশিশক্তির কাছে কোণঠাসা।

২৫ জুলাই, ২০২৬
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা। ইরনা খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের হুঁশিয়ারি ‘সময়ের অপচয়’: ট্রাম্প

ইরানের হুঁশিয়ারি ‘সময়ের অপচয়’: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে ইরানের কঠোর হুঁশিয়ারিকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যে তাদের সামরিক সক্ষমতার বড় অংশই হারিয়েছে এবং তাদের প্রতিরোধের শক্তি এখন অনেকটাই দুর্বল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মন্তব্যের জবাবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের এমন হুমকি কেবলই কথার ফুলঝুরি। তারা ইতোমধ্যে তাদের নৌবাহিনীসহ যা হারানোর মতো ছিল তার অনেকটাই হারিয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
তেহরান–শিরাজে রহস্যজনক বিস্ফোরণ

তেহরান–শিরাজে রহস্যজনক বিস্ফোরণ

ইরান-এর রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ বুধবার রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়, যা স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তেহরানের ঘটনাটিকে ইরান সরকার নিছক অগ্নিকাণ্ড হিসেবে ব্যাখ্যা করলেও শিরাজের পাহাড়ি এলাকায় সংঘটিত বিস্ফোরণটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
লন্ডনে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৪

লন্ডনে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৪

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে লন্ডনের বারনেট ও ওয়াটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজন ইরানের নাগরিক এবং বাকি তিনজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক। তাদের বিরুদ্ধে লন্ডনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চলন্ত অটোরিক্সার ওপর ভেঙে পড়লো মেট্রোরেলের পিলার, আহত ২

চলন্ত অটোরিক্সার ওপর ভেঙে পড়লো মেট্রোরেলের পিলার, আহত ২

ভারতের মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রোরেলের একটি পিলারের অংশ ভেঙে নিচের ব্যস্ত সড়কে পড়েছে। এতে একটি অটোরিকশা ও একটি ব্যক্তিগত গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রো লাইনের ১৯ নম্বর পিলারের ওপরের ভারী কংক্রিটের ‘প্যারাপেট’ অংশ হঠাৎ খসে পড়ে চলন্ত যানবাহনের ওপর। কংক্রিটের বিশাল স্তূপের নিচে পড়ে একটি অটোরিকশা প্রায় পিষ্ট হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, টার্গেট খামেনি

ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, টার্গেট খামেনি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে স্ট্যাভরিডিস বলেন, বাইরের বলয়গুলোতে রয়েছে কৌশলগত বোমারু বিমান, যেগুলো যুক্তরাষ্ট্র বা অন্যান্য ঘাঁটি থেকে পরিচালিত হতে পারে। এর ভেতরের স্তরে রয়েছে দুটি বিমানবাহী রণতরী—একটি উত্তর ভারত মহাসাগরে, অন্যটি সিরিয়ার পাশে ইসরায়েলের কাছাকাছি এলাকায়। প্রতিটি রণতরীতে প্রায় ৮০টি করে যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে এফ-৩৫ ও এফ/এ-১৮ হর্নেটও অন্তর্ভুক্ত।

২৫ জুলাই, ২০২৬
ইরান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে আজারবাইজান

ইরান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে আজারবাইজান

নিরাপত্তার স্বার্থে ইরান থেকে তার কূটনীতিকদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ জানিয়েছেন, তেহরানে অবস্থিত দেশটির দূতাবাস এবং তাবরিজে থাকা কনস্যুলেট জেনারেল থেকে সকল কর্মী প্রত্যাহার করা হচ্ছে। এ ঘটনার ঠিক এক দিন আগে আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করে নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলে আঘাত করে। এই ঘটনায় চারজন আহত হয়।

২৫ জুলাই, ২০২৬
ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্স-কে জানিয়েছে, মঙ্গলবার জেনেভায় ইরানের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ওই বৈঠকে ওমান-এর প্রতিনিধি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন। একই দিনে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও মার্কিন প্রতিনিধিদের বৈঠক করার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মদিনায় অর্ধশতক বছর যাবত কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল

মদিনায় অর্ধশতক বছর যাবত কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল

মসজিদে নববির কোরআন ও দশ কেরাতের শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি মসজিদে নববি-তে নিয়মিত পাঠদান করে আসছিলেন। এমন এক সময়ে সেখানে তার দারস শুরু হয়েছিল, যখন মসজিদের মেঝেতে কার্পেটও ছিল না; নুড়িপাথরের ওপর বসেই তিনি কোরআনের পাঠ দিতেন। আধুনিক সম্প্রসারণ ও সুযোগ-সুবিধা আসার বহু আগেই তিনি নিয়মিতভাবে দরস পরিচালনা করতেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন