ইরানের হুঁশিয়ারি ‘সময়ের অপচয়’: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে ইরানের কঠোর হুঁশিয়ারিকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যে তাদের সামরিক সক্ষমতার বড় অংশই হারিয়েছে এবং তাদের প্রতিরোধের শক্তি এখন অনেকটাই দুর্বল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মন্তব্যের জবাবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের এমন হুমকি কেবলই কথার ফুলঝুরি। তারা ইতোমধ্যে তাদের নৌবাহিনীসহ যা হারানোর মতো ছিল তার অনেকটাই হারিয়েছে।'

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, 'যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি স্থলপথে ইরানে হামলার চেষ্টা করে, তবে তা তাদের জন্য বিরাট বিপর্যয় ডেকে আনবে।'

তিনি আরও দাবি করেন, যেকোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলার জন্য ইরান প্রস্তুত এবং তারা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্প টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। সম্ভাব্য কোনো নেতার নাম প্রকাশ না করলেও তিনি জানান, তার নজরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা ইরানের নেতৃত্ব দিতে সক্ষম।

ট্রাম্প বলেন, 'আমরা সেখানে প্রবেশ করে সবকিছু পরিষ্কার করে ফেলতে চাই। ইরানে এমন নেতৃত্ব প্রয়োজন যারা দ্রুত পরিস্থিতির মৌলিক পরিবর্তন আনতে পারবে, দীর্ঘ সময় ধরে পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখবে না।'

আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে তিনি শুধু ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের বিষয়েই সীমাবদ্ধ থাকতে চান না, বরং দেশটিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাও করছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাগযুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
 
তাদের মতে, এই ধরনের কঠোর অবস্থান অঞ্চলটিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন