আন্তর্জাতিক
ইরানের হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে: আরব আমিরাত
বিবৃতিতে বলা হয়েছে, ইউএই-এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। তবে এই হামলা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্র তার ভূখণ্ড সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং উত্তেজনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকা উল্লেখ করা হয়েছে।
শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো সময় সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য তারা প্রস্তুত। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ট্রাম্প।
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় দেশটির ৩১টির মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতবা খালেদি বলেন, ‘‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। তিনি আরও জানান, প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত সব স্থাপনাও লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত।
ফের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন প্রজন্মের ‘ধ্বংসাত্মক’ ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এসব ঘাঁটিতে একাধিকবার আঘাত হানা হয়েছে এবং হামলা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডের প্রধান নিহতের দাবি
ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছে।
খামেনির ‘নিহতের দাবি’ ইসরায়েলি মিডিয়ায়, ইরান বলছে ‘জীবিত’
তেহরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলের কিছু সংবাদমাধ্যম। তবে ইরান সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম এই দাবি স্পষ্টভাবে নাকচ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল আলম টিভি জানিয়েছে, খামেনি সম্পূর্ণ অক্ষত আছেন এবং তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ইরানে নিহত বেড়ে ৭৩
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক প্রদেশেই মারা গেছেন কমপক্ষে ৭০ জন। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ–এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুরুতে সেখানে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩ জনে।
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব নিয়োগ করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, জানাল সৌদি আরব
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক প্রদেশেই মারা গেছেন কমপক্ষে ৭০ জন। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ–এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুরুতে সেখানে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩ জনে।
বাবাকে হত্যা করে বোনের সামনেই মরদেহ টুকরো করলো ছেলে
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ শহরে বাবাকে গুলি করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার অভিযোগে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি। পুলিশ জানায়, নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তার মদের ব্যবসাও ছিল। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি)) থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে পুলিশ তার বাসায় গিয়ে তল্লাশি চালায়।
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫
ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫জনে দাঁড়িয়েছে।
চীনা রোবট নিজেদের উদ্ভাবন বলে প্রচার, এআই এক্সপো থেকে বের করে দেয়া দেয়া হলো ভারতীয় বিশ্ববিদ্যালয়কে
নয়াদিল্লির উপকণ্ঠের গ্রেটার নয়ডার গালগোটিয়াস ইউনিভার্সিটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করার অভিযোগে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ইন্ডিয়া এআই এক্সপো থেকে বের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কার্যক্রমকে ভারতীয় প্রযুক্তি মহলে অনৈতিক ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক্সপোর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি বাণিজ্যিকভাবে উপলব্ধ চীনা রোবটকে ‘অরিয়ন’ নামে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন দাবি করেন।