ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজে মার্কিন হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নৌবাহিনীর একটি বৃহৎ ড্রোনবাহী যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ওই হামলার পর জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকোম) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেন্টকোমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দাবি করেন, মার্কিন বাহিনীর নিখুঁত হামলায় ইরানের ওই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, 'ইরানের নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করাই বর্তমানে মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন জ্বলতে দেখা গেছে।'

অ্যাডমিরাল কুপার আরও দাবি করেন, ধ্বংস হওয়া জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবাহী রণতরীর সঙ্গে তুলনীয়। এ ধরনের যুদ্ধজাহাজ ইরানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করেছে।

সেন্টকোমের দাবি অনুযায়ী, ওই অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের নৌবাহিনীর অন্তত ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন