ফের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে কাতার ভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন প্রজন্মের ‘ধ্বংসাত্মক’ ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এসব ঘাঁটিতে একাধিকবার আঘাত হানা হয়েছে এবং হামলা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

ইরানের আইআরজিসি জানিয়েছে, তাদের এই সামরিক অভিযান শুধু কুয়েতেই সীমাবদ্ধ নয়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের ভেতরেও নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুয়াইন বিমানবন্দর ছাড়াও হাইফা ও তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

তেহরানের দাবি, কুয়েতে অবস্থিত যে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলো থেকে ইরানের ওপর গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন