ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব নিয়োগ করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।

ট্রাম্পের এই কড়া বার্তা এমন এক সময়ে এল, যখন ইসরায়েলি বাহিনী তেহরানের সরকারি স্থাপনা ও বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর মার্কিন হামলা এখন ‘আরও বাড়তে চলেছে’।

ট্রাম্প জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি নতি স্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা দেশটিকে ‘ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে’ কাজ করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে।

তবে এই সহায়তার জন্য একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরানকে অবশ্যই তাঁর ভাষায় একজন ‘মহান ও গ্রহণযোগ্য নেতা’ বেছে নিতে হবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালের ওই পোস্টের শেষে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা)-এর আদলে নতুন একটি স্লোগান দেন—‘মেক ইরান গ্রেট অ্যাগেইন (মিগা)’ বা ইরানকে আবারও মহান করে তোলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন