রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, জানাল সৌদি আরব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, চালানো সব হামলাই তারা সফলভাবে প্রতিহত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “কোনো অজুহাতেই এ ধরনের আক্রমণকে ন্যায্যতা দেওয়া যায় না। ইরানি কর্তৃপক্ষ জানত যে সৌদি আরব স্পষ্টভাবে নিশ্চিত করেছিল—ইরানে হামলা চালাতে তাদের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হবে না। তারপরও এই হামলা চালানো হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভূখণ্ড, নাগরিক ও প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর মধ্যে “অন্যায্য আগ্রাসনের জবাব দেওয়ার বিকল্পও” অন্তর্ভুক্ত থাকবে বলে সতর্ক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রিয়াদের বাদশা ফাহাদ বিমান ঘাঁটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উঠতে দেখা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলো একের পর এক ইরানের পাল্টা হামলার মুখে পড়ছে। শনিবার ইরান সরকার নিশ্চিত করেছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত–এ অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সর্বশেষ সৌদি আরবও নিশ্চিত করল, তাদের দেশেও হামলা হয়েছে।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সব মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে “ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী আঘাত” হানা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন