আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবহরের কাছে ইরানের নৌ মহড়া, সহ্য না করার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দুই দিনের নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। এই মহড়ায় ইরানি নৌবাহিনী সরাসরি গোলাবারুদ পরীক্ষা সহ বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী করবে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের ‘অনিরাপদ’ কর্মকাণ্ড তারা সহ্য করবে না। কমান্ড জানিয়েছে, দ্রুতগতির ইরানি নৌকা বা মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড্ডয়ন প্রভৃতি কর্মকাণ্ড সংঘর্ষের ঝুঁকি বাড়ায় এবং আন্তর্জাতিক নৌ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল সেনাবাহিনীর এএইচ-ওয়ানএস মডেলের। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারীদের অসন্তুষ্টি দূর করতে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
যৌন আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে দেশে যেন আর কোনো নারী অসন্তুষ্ট না থাকেন, এমন লক্ষ্য সামনে রেখে আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে একটি নবগঠিত রাজনৈতিক দল। দেশটির আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনকে সামনে রেখে গঠিত দলটির নাম ‘স্ট্রং আর্মেনিয়া’। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ তাদের যৌন অসন্তুষ্টি।
ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বোলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শি জিনপিং বলেন, 'গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন সবসময় বিশ্বাস করে, ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই দুই দেশের জন্য সঠিক পথ।'
থাইল্যান্ডের নির্বাচনে চমক: তরুণ সমর্থিত দলকে হারিয়ে বিজয়ী আনুতিনের দল ভূমজাইথাই
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই অভূতপূর্ব জয়ের দিকে এগিয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত জরিপে সংস্কারপন্থি পিপলস পার্টিকে এগিয়ে দেখানো হলেও ভোট গণনার পর দেখা গেছে, ভূমজাইথাই প্রায় ১৯০টির বেশি আসন পেতে পারে এবং জোট সরকার গঠনের পথে এগোচ্ছে। তরুণ সংস্কারপন্থীদের জন্য এটি বড় ধাক্কা। নির্বাচনের ফলাফলের পেছনে মূল ভূমিকা রাখে থাইল্যান্ডের মিশ্র ভোটব্যবস্থা।
হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত
গাজার বিভিন্ন এলাকায় শনিবার চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতালগুলো। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে অন্যতম ভয়াবহ প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। চিকিৎসা কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে আঘাত হানে। এর মধ্যে গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং খান ইউনিসের একটি তাঁবু শিবির রয়েছে।
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা, বেরোল ভিন্ন চিত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে করা বেশির ভাগ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতি থেকে শুরু করে ওষুধের দাম, শুল্কনীতি ও কর্মসংস্থান—প্রায় সব ক্ষেত্রেই ট্রাম্পের বক্তব্যে রয়েছে বড় ধরনের গরমিল। ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং তার নীতির ফলে ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে।
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠছে। সফরটি বাস্তবায়িত হলে, গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ হবেন যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট। বুধবার (২১ জানুয়ারি) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষায় মিল চাঞ্চল্যকর তথ্য
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। তবে শুরুতে তদন্তে জটিলতা দেখা দেয়, কারণ ভুক্তভোগী তরুণী কথা বলতে না পারায় এবং প্রথমদিকে কোনো বক্তব্য দিতে রাজি না হওয়ায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ে। পুলিশ তার বাবার সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং মেয়ের গর্ভধারণের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি থানায় অভিযোগ দায়ের করতেও অস্বীকৃতি জানান।
ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী
ইরান–যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের বিপরীত সুর শোনা গেছে ওয়াশিংটনের এক গোপন বৈঠকে। জনসমক্ষে উত্তেজনা না বাড়ানোর পক্ষে কথা বললেও আড়ালে ভিন্ন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব।
ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।