ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল।

রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে বড় ধরনের সামরিক হামলার জন্য প্রায় প্রস্তুত। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরান থেকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল অভ্যন্তরীণভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে।

হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখনও নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে পরিস্থিতি পরিবর্তিত হলে তাৎক্ষণিকভাবে জনগণকে জানানো হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিবৃদ্ধির অংশ হিসেবে রয়েছে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক যুদ্ধবিমান স্কোয়াড্রন। এছাড়া, পারস্য উপসাগরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছিলেন, একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে বহু মানুষ নিহত ও আটক হয়েছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নিহত এবং হাজার হাজার গ্রেফতার হয়েছেন।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন হামলা হলে তা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করা হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, 'তেহরান ট্রিগারে আঙুল রাখার মতো অবস্থানে রয়েছে এবং যেকোনো উসকানির পূর্ণাঙ্গ জবাব দেওয়া হবে।'

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী কয়েক দিন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি সংঘাতে যাওয়া মানে পুরো অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বিপন্ন হয়ে পড়বে।

বর্তমানে দুই দেশই অবস্থানে অনড় থাকায় কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নিরাপত্তায় নতুন অস্থিরতা সৃষ্টি করছে।

সূত্র: চ্যানেল ১২, শাফাক নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির