‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টস-স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে।

হুমকি বার্তায় জানানো হয়, দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশের তথ্যমতে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন স্কুলে হুমকি সংক্রান্ত বার্তা পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি নিরাপত্তা প্রটোকল চালু করা হয়।

পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত সংশ্লিষ্ট স্কুলগুলোতে পৌঁছে তল্লাশি শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয় এবং কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকি পাওয়া সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ই-মেইলগুলোতে উসকানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে ‘দিল্লি খালিস্তানে পরিণত হবে’—এমন বক্তব্যের পাশাপাশি ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’র উল্লেখ রয়েছে। এছাড়া বার্তায় আফজাল গুরুর নামও উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে ই-মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।
 
সূত্র: টাইমস নাও

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির