নারীদের অসন্তুষ্টি দূর করতে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যৌন আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে দেশে যেন আর কোনো নারী অসন্তুষ্ট না থাকেন, এমন লক্ষ্য সামনে রেখে আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে একটি নবগঠিত রাজনৈতিক দল। দেশটির আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনকে সামনে রেখে গঠিত দলটির নাম ‘স্ট্রং আর্মেনিয়া’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ তাদের যৌন অসন্তুষ্টি।

এই সমস্যা সমাধানে আলাদা কোনো মন্ত্রণালয় প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, এমন একটি মন্ত্রণালয় থাকা উচিত। তাঁর মতে, ‘সেক্স মন্ত্রণালয়’ শুধু নারীদের যৌন অসন্তুষ্টি দূর করতেই নয়, বরং দেশটির ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান প্রথম এই ধারণাটি উত্থাপন করেন।

তিনি ‘ট্রায়াঙ্গেল’ নামের একটি পডকাস্টে বলেন, 'যৌন জীবনে অসন্তুষ্টির কারণেই নারীরা রাজনীতিতে তুলনামূলকভাবে বেশি সক্রিয় হয়ে উঠছেন।'

প্রসঙ্গত, ব্যবসায়ী সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরপরই ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি গঠিত হয়।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে। এ ক্ষেত্রে সামভেল কারাপেতিয়ানের ভাতিজা নারেক কারাপেতিয়ান প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী জুনে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক জনমত জরিপে ‘স্ট্রং আর্মেনিয়া’ ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে, ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে। জরিপে আরও বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক ভোটার এখনো তাদের ভোটের সিদ্ধান্ত চূড়ান্ত করেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ