তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষায় মিল চাঞ্চল্যকর তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ভারতের মহারাষ্ট্রে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছে, ভুক্তভোগী তরুণীর গর্ভে থাকা ভ্রূণটির জৈবিক পিতা তার বাবা। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাফে প্যারেড এলাকায়। খবর জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, ২০ বছর বয়সী ওই তরুণী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি ইশারার মাধ্যমে তার দাদিকে পেটের তীব্র অস্বস্তি ও অস্বাভাবিক নড়াচড়ার কথা জানান। পরে তাকে মুম্বাইয়ের কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা নিশ্চিত হন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। তবে শুরুতে তদন্তে জটিলতা দেখা দেয়, কারণ ভুক্তভোগী তরুণী কথা বলতে না পারায় এবং প্রথমদিকে কোনো বক্তব্য দিতে রাজি না হওয়ায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ে। পুলিশ তার বাবার সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং মেয়ের গর্ভধারণের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি থানায় অভিযোগ দায়ের করতেও অস্বীকৃতি জানান।

পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণী অভিযোগ করতে সম্মত হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে গ্রেপ্তার এবং ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করে। তদন্তের অংশ হিসেবে বাবাসহ মোট ১৭ জন সন্দেহভাজনের রক্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

চলতি বছরের ২৭ জানুয়ারি ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভ্রূণটির জৈবিক পিতা ভুক্তভোগী তরুণীর বাবা। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনাগুলো গত বছরের মার্চ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে একাধিকবার সংঘটিত হয়েছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির