আন্তর্জাতিক

পূর্ব কলকাতায় গুদামে ভয়াবহ আগুন: সাতজনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০

পূর্ব কলকাতায় গুদামে ভয়াবহ আগুন: সাতজনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০

ভারতের পূর্ব কলকাতার আনন্দপুর এলাকায় দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের দগ্ধ দেহাংশ উদ্ধার করা হয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত গুদাম দুটি একটি মোমো প্রস্তুতকারী কোম্পানির মালিকানাধীন। গুদাম গুলোতে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট মজুত ছিল। রোববার (২৫ জানুয়ারি) রাত প্রায় তিনটার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।

২৫ জুলাই, ২০২৬
দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ ৮০৮ জন, দুই-তৃতীয়াংশই নারী ও শিশু

দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ ৮০৮ জন, দুই-তৃতীয়াংশই নারী ও শিশু

ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছরের জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ৮০৮ জন নিখোঁজ হয়েছেন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। প্রতিদিন গড়ে ৫৪ জন মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা চিন্তার ঝড় তুলেছে শহরে। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। এই ১৯১ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন নারী। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। পুলিশ এখনও ২৩৫ জনকে খুঁজে পেতে সক্ষম হয়েছে, বাকি ৫৭২ জন এখনো নিখোঁজ।

২৫ জুলাই, ২০২৬
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বাড়ল ৭৪ শতাংশ

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বাড়ল ৭৪ শতাংশ

ভারতের নতুন অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বাংলাদেশে অনুদান সহায়তা ৭৪ শতাংশ বৃদ্ধি করে ৬০ কোটি রুপি নির্ধারণ করেছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ অর্থবছরে বাংলাদেশকে দেওয়া এই অনুদান সহায়তা আগের বছরের ৩৪ কোটি ৪৮ লাখ রুপি থেকে বাড়ানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের রাজস্থানের পর্যটন শহর পুষ্করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। লুইস গ্যাব্রিয়েল ডি ও আনুশি এম্মা ক্রিস্টিন নামে এই দম্পতি শহরের বিভিন্ন স্থানে স্টিকার লাগাচ্ছিলেন। স্টিকারে লেখা ছিল, “ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলকে বর্জন করুন।” পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়া ভিসা নিয়মের লঙ্ঘন। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানিয়েছেন, “বিদেশি নাগরিকরা যদি ভিসার শর্ত লঙ্ঘন করে, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতা: অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতা: অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই সংস্থাটি গুরুত্ব দিয়ে আসছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

২৫ জুলাই, ২০২৬
আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি খামেনির

আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি খামেনির

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় এই সতর্কবার্তা এল তেহরানের পক্ষ থেকে। রোববার (১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, খামেনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই দাবি করেন যে তিনি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। তবে এসব হুমকিতে ইরানি জাতি ভয় পায় না বা বিচলিত হয় না।

২৫ জুলাই, ২০২৬
ইরানে ‘আকস্মিক’ হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

ইরানে ‘আকস্মিক’ হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়াতে ওমানে আলোচনায় বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমন পরিস্থিতির মধ্যেই অঞ্চলের আরেক দেশ ইসরায়েল নিচ্ছে কঠোর অবস্থান। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা কোনোভাবে ব্যর্থ হলে ইরানে হামলা চালাবে ইসরায়েল।

২৫ জুলাই, ২০২৬
‘আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়’: ট্রাম্প

‘আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়’: ট্রাম্প

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ শেষে নিজেকে স্বৈরশাসক বা একনায়ক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাধারণত তাকে একনায়ক বলা হয় এবং কিছু পরিস্থিতিতে এমন একজনের প্রয়োজনও পড়ে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের ফার্সে শক্তিশালী ভূমিকম্প

ইরানের ফার্সে শক্তিশালী ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র জিএফজেডসহ আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
গোবর-গোমূত্র গবেষণা করে পদ্মশ্রী পেলেন আইআইটি মাদ্রাজের পরিচালক

গোবর-গোমূত্র গবেষণা করে পদ্মশ্রী পেলেন আইআইটি মাদ্রাজের পরিচালক

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি কামাকোটি। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দেওয়া হলেও, ঘোষণার পরপরই তার একটি বিতর্কিত গবেষণাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। অধ্যাপক কামাকোটির গোবর ও গোমূত্র নিয়ে মন্তব্য এবং গবেষণার প্রসঙ্গ টেনে কংগ্রেসের কেরালা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক পোস্ট করে।

২৫ জুলাই, ২০২৬
এপস্টাইন ফাইলসে মীরা নায়ার থেকে শুরু করে ইলন-বেজোসের নাম!

এপস্টাইন ফাইলসে মীরা নায়ার থেকে শুরু করে ইলন-বেজোসের নাম!

সদ্য প্রকাশিত নথিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা এবং আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। নথিতে সংরক্ষিত ২০০৯ সালের ২১ অক্টোবরের একটি ইমেলে উল্লেখ রয়েছে, মীরা নায়ারের নির্মিত ‘অ্যামেলিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ার-পরবর্তী অনুষ্ঠান দণ্ডিত যৌন পাচারকারী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস উপস্থিত ছিলেন বলে ইমেলে উল্লেখ করা হয়। প্রচারক পেগি সিগালের পাঠানো ওই ইমেলে ছবিটি নিয়ে সমালোচনা করে একে ‘মৃদু’ বলে আখ্যা দেওয়া হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
‘মাঝে মাঝে একনায়ক দরকার’; ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

‘মাঝে মাঝে একনায়ক দরকার’; ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লা‌ঠির আঘাতে চি‌কিৎসাধীন অবস্থায় খায়রুল হক (৬৫) না‌মে এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি। এ ঘটনায় অ‌ভিয‌ুক্ত আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক