নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিক্ষার্থী উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে গত মাসে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনা–পুলিশ যৌথ বাহিনী। তবে অপহৃত ২২৭ শিক্ষার্থীর মধ্যে এখনও ১২৭ জন শিক্ষার্থী এবং ১২ শিক্ষক–শিক্ষিকার অবস্থান সম্পর্কে তথ্য পায়নি তারা।

রোববার (৭ ডিসেম্বর) অপহরণের প্রায় ১৫ দিন পর তাদের উদ্ধার করতে সক্ষম হন তারা। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

চলতি বছরের ২১ নভেম্বর  দেশটির উত্তরাঞ্চলের নাইজার প্রদেশের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক–শিক্ষিকাকে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ঘটনার পর থেকেই অপহৃতদের উদ্ধার অভিযান শুরু করে যৌথ বাহিনী।

 অভিযানের পর এখন পর্যন্ত বলা যায় ১০০ শিক্ষার্থীকে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মীয় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া প্রধান ড্যানিয়েল অ্যাটোরি বলেন, 'অবশিষ্ট অপহৃতদের সম্পর্কে সরকারের পক্ষ থেকেও কোনো জানানো হয়নি। আমরা প্রার্থনা করছি তারা যেন সুস্থ থাকে এবং দ্রুত মুক্তি পায়।'

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসী সংগঠন আল-কায়দা এবং ইসলামিক স্টেট প্রভাবিত গোষ্ঠীগুলো নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এর আগে ২০২৪ সালের মার্চে উত্তরাঞ্চলীয় কাদুনায় এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি