ক্ষমা চেয়ে আবেদন করতেই তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তিনটি দুর্নীতি মামলার বিচার থেকে অব্যাহতির জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলমান বিচার দেশের সংহতিকে নষ্ট করছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহুর চিঠিকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, ক্ষমা প্রার্থনার আবেদন দাখিলের সঙ্গে সঙ্গে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবেদনের প্রকাশের পর রাতেই হাজারো মানুষ প্রেসিডেন্টের বাসভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কেউ কেউ কয়েদিদের মতো কমলা পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে নেতানিয়াহুকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিও এই বিক্ষোভে অংশ নেন।

সরকারবিরোধী আন্দোলনের মুখ শিকমা ব্রেসলার বলেন, 'নেতানিয়াহু কোনো দায়ভার না নিয়ে দেশকে বিভক্ত করেছেন। তার বিচার বাতিলের চেষ্টা দেশকে ঝুঁকিতে ফেলবে।'

আইনজীবী ও বিশ্লেষকরা মনে করছেন, আদালতে দোষ স্বীকার না করলে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পাওয়া আইনি দিক থেকে সম্ভব নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের মোট তিনটি মামলায় বিচার চলছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ও তার স্ত্রী সারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে ধনকুবেরদের কাছ থেকে বিলাসসামগ্রী ও অর্থ গ্রহণ করেছেন এবং নিজের পক্ষে সংবাদ কাভারেজের জন্য মিডিয়ার সঙ্গে দেনদরবার করেছেন।
 
৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন এবং বর্তমানে ২০২২ থেকে নতুন মেয়াদে দায়িত্বে রয়েছেন।
 
বিচার বিভাগের সংস্কার প্রস্তাব ও বিতর্কিত ক্ষমা আবেদন দেশজুড়ে রাজনৈতিক বিভাজনের সৃষ্টি করেছে। লিকুদ পার্টির নেতা হিসেবে নেতানিয়াহু ২০২৬ সালের নির্বাচনে অংশ নেবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি