সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আফগানিস্তানের চালানো পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই শিশু। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আফগানিস্তানের চালানো পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই শিশু। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ লেখেন, ‘পাকিস্তানের ভয়াবহ হামলায় খোস্ত প্রদেশের স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এ হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।’
মুজাহিদ জানান, পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বেশ কয়েকটি বিমান হামলা হয়েছে। সেসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।