আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে এবং টোল নেবে: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে এবং এ সেবার বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে টোল আদায় করা হবে।
হরমুজে আমিরাতের ট্যাংকারে ইরানের হামলা , প্রাণ গেল ভারতীয় নাবিকের
হরমুজ প্রণালীসংলগ্ন ওমানের জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে এলেই যুদ্ধ থামাবে ইরান: আরাগচি
যুদ্ধক্ষেত্রে অনুকূল বা ‘সুবিধাজনক’ অবস্থান নিশ্চিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ইতি টানবে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া দেশটির অভিবাসন ব্যবস্থাপনা অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো বা নির্বাসিত করা হয়েছে।
রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।সোমবার (২০ জুলাই) সিজেপির মুখপাত্র সৌরভ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়।
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এখন থেকে এই ভিসার মেয়াদ হবে এক বছর বা ৩৬৫ দিন। সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর দেশটির সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ছাদ ধসে নারী-শিশুসহ প্রাণহানি ১১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা ভারি বৃষ্টিতে কাঁচা বাড়ির ছাদ ধসে নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইয়েমেনে সামরিক অভিযানে সৌদিকে ট্রাম্পের সমর্থন: অ্যাক্সিওস
সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরির পর এ তথ্য সামনে আসে। সংবাদমাধ্যমটির মতে, এ পদক্ষেপ দুই পক্ষের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটাতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সোমবার হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে হুতিদের একটি প্রতিনিধিদল উড়োজাহাজে করে সানার উদ্দেশে রওনা দেওয়ার পর হামলাটি চালানো হয়। পরে উড়োজাহাজটি লোহিত সাগর উপকূলের আল হুদায়দাহ বন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা, শুল্ক বাড়ালেন ট্রাম্প
ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক কানাডার ওপর এবার বড় ধরনের বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
সংসদ অভিমুখে মিছিল না করার সিদ্ধান্ত ‘ককরোচ জনতা পার্টির’
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে আর সংসদ অভিমুখে কোনো মিছিল করবে না সংগঠনটি। সোমবার দিল্লিতে সংসদমুখী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর এ সিদ্ধান্তের কথা জানায় সিজেপি। সংগঠনটির দাবি, ওই ঘটনায় বহু তরুণ আহত হয়েছেন।