ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।সোমবার (২০ জুলাই) সিজেপির মুখপাত্র সৌরভ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে এবং সিজেপির প্রতিষ্ঠাতাকে আটক করে নিয়ে গেছে। তিনি সংসদ সদস্যদের রাস্তায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে যন্তর-মন্তরে হাজারো সমর্থক জড়ো হন। পরে তারা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সংসদ এলাকার নিরাপত্তা বলয় ভেঙে ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও সীমিত বলপ্রয়োগ করা হয়।

ঘটনার সময় কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে। সংসদ ভবনের আশপাশের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরবিআইয়ের কাছাকাছি এলাকা থেকে কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে।

তবে দিল্লি পুলিশ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হয়েছে এবং অতিরিক্ত কোনো বলপ্রয়োগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যন্তর-মন্তরে সহিংসতা ও ব্যাপক আটকের যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। ব্যঙ্গধর্মী ডিজিটাল সংগঠন হিসেবে যাত্রা শুরু করা দলটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিল্পী ও ক্রীড়াবিদদের সমর্থনের দাবিও করেছে দলটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি