৫৩ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া দেশটির অভিবাসন ব্যবস্থাপনা অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো বা নির্বাসিত করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে দেশটির বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী মামোলোকো কুবাইয়ি এ তথ্য জানান। ফেরত পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই মালাউই, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিক।

সম্প্রতি অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংসতা, ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার পর নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরের অন্যতম বড় অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকা। অভিযান এখনো চলমান থাকায় নির্বাসিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সরকার।

বিক্ষোভকারীদের দাবি, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠাতে হবে। তারা উচ্চ বেকারত্ব, অপরাধ বৃদ্ধি এবং সরকারি সেবার ওপর চাপের জন্য অভিবাসীদের দায়ী করছেন।

তবে জাতিসংঘ এ ধরনের অবস্থানের সমালোচনা করে অভিবাসীদের দেশের আর্থ-সামাজিক সমস্যার জন্য দায়ী না করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, অভিবাসীদের বলির পাঁঠা বানানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মন্ত্রী মামোলোকো কুবাইয়ি বলেন, সরকার এমন একটি সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে জনগণের উদ্বেগের পাশাপাশি অভিবাসীদের মানবাধিকার ও মর্যাদাও নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অভিযানের সময় এমন কয়েকজন ব্যক্তিকেও আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধে পুলিশ খোঁজ করছিল। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে নিয়ে অভিবাসীদের সন্দেহে বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে অননুমোদিত তল্লাশি না চালায়।

এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসন নিয়ে জনমতের উদ্বেগের কথা স্বীকার করলেও অভিবাসীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি