টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলাভিষিক্ত হয়েছেন মিখাইলো দ্রাপাতি। মঙ্গলবার (২১ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি সিরস্কির দায়িত্ব পালন এবং সম্মুখসারিতে থাকা ইউক্রেনীয় সেনাদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নতুন সেনাপ্রধান দ্রাপাতির নেতৃত্বে বাহিনী আরও কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ইউক্রেনের লক্ষ্য একটাই রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন এবং এমন পরিস্থিতি সৃষ্টি করা, যাতে মস্কো শান্তির পথে আসতে বাধ্য হয়।

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দায়িত্ব ছাড়ার আগে ফেদোরভ প্রকাশ্যে সেনাপ্রধান সিরস্কির সমালোচনা করে অভিযোগ করেছিলেন, ড্রোন প্রযুক্তি ও সামরিক আধুনিকায়নের পথে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ফেদোরভকে সরকারের প্রযুক্তি খাত-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি