লাঠিচার্জ বিতর্কে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে ব্যর্থ ককরোচ জনতা পার্টি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত। বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আদালতের সময় অযথা নষ্ট না করতে।

আবেদনকারী আইনজীবীর অভিযোগ ছিল, শান্তিপূর্ণ আন্দোলনের সময় দিল্লি পুলিশ ছাত্র ও যুবকদের ওপর লাঠিচার্জ করেছে, যা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের আবেদন জানান।

শুনানির সময় আবেদনকারী লাঠিচার্জের কিছু ভিডিওর কথা আদালতে উল্লেখ করেন। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, এসব ভিডিও দেখার মতো সময় আদালতের নেই। তিনি মামলাকারীকে অপ্রয়োজনীয়ভাবে আদালতের সময় নষ্ট না করার পরামর্শ দেন।

এর আগে দিল্লি হাইকোর্টেও একই বিষয়ে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল। তবে হাইকোর্ট বিষয়টি গ্রহণ না করে আদালতকে এ ঘটনায় না জড়ানোর নির্দেশনা দেয়।

ঘটনার সূত্রপাত হয়, অনুমতি না থাকা সত্ত্বেও ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি